“মিনারেলের ঘাটতি হবে শেষ, মিনরিচ-এ চিংড়ী থাকবে বেশ ।”
Category:
Pack Size: ২ কেজি
Origin: India | Japanese Technology

উপাদানঃ

চিলেটেড ম্যাক্রো ও মাইক্রো মিনারেলস নিউট্রিয়েন্টস, ট্রেস এলিমেন্টস এবং প্রোবায়োটিক্স-১০০০ × ১০ cfu/ কেজি।

উপাদানপরিমাণ
ফসফরাস৩০ গ্রাম
ম্যাগনেসিয়াম৪০ গ্রাম
জিংক১.৫ গ্রাম
পটাশিয়াম২৫ গ্রাম
আয়রন৩ গ্রাম
কোবাল্ট১ গ্রাম
ম্যাঙ্গানিজ১.৫ গ্রাম
সেলেনিয়াম০.১ গ্রাম
কপার১ গ্রাম

মূল উপকারিতাঃ

  • মিনরিচ-এ রয়েছে প্রয়োজনীয় খনিজ এবং ট্রেস এলিমেন্ট যা হজম প্রক্রিয়ায় এনজাইমের কার্যকারিতা বাড়ায় এবং পুষ্টির শোষণ ও বিপাক প্রক্রিয়ার উন্নতি ঘটায়।
  • চিংড়ির দ্রুত বৃদ্ধি ও সুস্থ শরীর গঠন নিশ্চিত করে।
  • চিংড়ির হঠাৎ মৃত্যু (Running mortality) এবং খোলস বদলানোর সময়কালীন মৃত্যুহার নিয়ন্ত্রণ করে। খোলস বদলানোর (Molting) প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং প্রয়োজনীয় খনিজ যোগান দেয়। খনিজ ঘাটতিজনিত রোগ যেমন- লুজ শেল সিনড্রোম (LSS), হোয়াইট মাসল ডিজিজ এবং
  • মাসল ক্র্যাম্প প্রতিরোধ করে।
  • অনিয়মিত খোলস বদলানোর চক্র ঠিক করে চিংড়ির দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে।
  • এটি ইলেকট্রন পরিবহন নিয়ন্ত্রণ করে এবং চিংড়ির শরীরের pH ভারসাম্য বজায় রাখে।
  • চিংড়ির সঠিক সময়ে খোলস পাল্টাতে (Molting) সহায়তা করে।
  • পুকুরের উপকারী প্লাঙ্কটন তৈরিতে সহায়তা করে এবং ফিড সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে।

মাত্রা ও প্রয়োগবিধি (বাগদা / গলদা):

অবস্থা/সময়মাত্রাসময়
পুকুর প্রস্তুতির সময়৫ কেজি/একরসকালে
প্লাঙ্কটন তৈরির সময়৩ কেজি/একরসকালে
খোলস বদলানোর সময় (১–৪০ দিন)১-২ কেজি/একরসন্ধ্যায় (৭.০০ টা)
খোলস বদলানোর সময় (কালচার চলাকালীন)৪ কেজি/একরসন্ধ্যায় (৭.০০ টা)
বডি ক্র্যাম্পিং/ব্লেন্ডিং সমস্যা হলে৬ কেজি/একরসন্ধ্যায় (৭.০০ টা)
তীব্র সমস্যা নিরাময়ে৫-১০ গ্রাম/কেজি ফিডদিনের বেলা (সুস্থ না হওয়া পর্যন্ত)

ব্যবহারের নিয়মঃ

  • খোলস বদলানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ মিনরিচ পুকুরের পানির সাথে মিশিয়ে সমানভাবে ছিটিয়ে দিন
  • লুজ শেল সিনড্রোম (LSS) এর জন্য খাবারের সাথে মিশিয়ে প্রয়োগ করুন।
  • ভালো ফলাফলের জন্য প্রতি ৫ দিন অন্তর একবার ব্যবহার করুন। অথবা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহাৰ্য্য।

সরাসরি সূর্যালোক থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।

Related Products