উপাদানঃ
সোডিয়াম পার কার্বনেট – ৯০% ও সক্রিয় অক্সিজেন – ১৩% (ট্যাবলেট ও গ্রানুলার)।
কার্যকারিতাঃ
- অক্সি-টেক পুকুর ও ঘেরের পানিতে দ্রুত দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে।
- অক্সিজেনের অভাবজনিত সমস্যা দূর করে মাছ ও চিংড়ির স্বাভাবিক চলাচল নিশ্চিত করে।
- বিভিন্ন প্রতিকূল পরিবেশ, যেমন- মেঘাচ্ছন্ন আকাশ, অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাসের চাপ ইত্যাদিতে জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে।
- ফাইটোপ্লাংটনের অতি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
- জলাশয়ে ক্লোরিনসহ ক্ষতিকর বিষাক্ত পদার্থ দূর করে।
মাত্রা ও প্রয়োগবিধিঃ
৩-৪ ফুট পানির গভীরতায় প্রতি শতকে-
সাধারণ অক্সিজেন স্বল্পতায়ঃ ৫-৬ গ্রাম
তীব্র অক্সিজেন সংকটেঃ ৮-১০ গ্রাম
হ্যাচারীতে ১ গ্রাম/১০০০ লি. পানিতে।
ব্যবহার বিধি ও নির্দেশনাঃ
অক্সি-টেক ট্যাবলেট পানির দ্রবীভূত অক্সিজেন বৃদ্ধির ক্ষেত্রে দীর্ঘক্ষণ কাজ করবে।
সতর্কতাঃ
সরাসরি সূর্যালোক থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।