উপাদানঃ
চিলেটেড ফর্মে থাকা এসেনশিয়াল মাইক্রো এবং ম্যাক্রো মিনারেলসের একটা উচ্চ মাত্রার মিশ্রন।
| উপাদান | পরিমাণ |
|---|---|
| ক্যালসিয়াম | ৫.০০% |
| ম্যাগনেসিয়াম | ৪.০০% |
| সোডিয়াম | ২.০০% |
| পটাসিয়াম | ১.০০% |
| ক্লোরাইড | ৫.০০% |
| ফসফরাস | ১.০০% |
মূল উপকারিতাঃ
- UMIN পুকুরের পরিবেশের খনিজ ভারসাম্য বজায় রাখে।
- এতে থাকা খনিজ উপাদান পুষ্টি শোষণ, বিপাক এবং অস্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।
- এটি খাদ্য হজম করতে এবং FCR (খাদ্য রূপান্তর হার) উন্নত করতে সাহায্য করে।
- চিংড়ির নরম খোলস এবং পেশি সংকোচন (muscle cramp) সিন্ড্রোম নিরাময়ে সহায়তা করে।
- পুকুরে উপকারী প্লাঙ্কটন বৃদ্ধি করে এবং খাদ্যের সম্পূরক হিসেবে কাজ করে।
- খোলস পরিবর্তনের সময় কাঁকড়া ও চিংড়ির ধকল (stress) কমায় এবং বেঁচে থাকার হার বৃদ্ধি করে।
- ইলেক্ট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ন্ত্রণের মাধ্যমে কাঁকড়া ও চিংড়ির শরীরের pH ভারসাম্য বজায় রাখে।
মাত্রা ও প্রয়োগবিধি (বাগদা / গলদা):
| অবস্থা/সময় | মাত্রা | সময় |
|---|---|---|
| পুকুর প্রস্তুতির সময় | ১০ কেজি/একর | সকালে |
| খোলস পরিবর্তনের সময় (১-৪০ দিন) | ৩ কেজি/একর | সন্ধ্যায় (৭.০০ টা) |
| খোলস পরিবর্তনের সময় (চাষ চলাকালীন) | ৮ কেজি/একর | সন্ধ্যায় (৭.০০ টা) |
| শরীরে ক্যাম্প বা বাঁকা হওয়া রোধে | ১০ কেজি/একর | সন্ধ্যায় (৭.০০ টা) |
| শরীরে ক্যাম্প বা বাঁকা হওয়া রোধে | ৫-১০ গ্রাম/কেজি খাবার | দিনের বেলা (এক বেলা খাবারে সুস্থ না হওয়া পর্যন্ত) |
ব্যবহারের নিয়মঃ
- খোলস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পরিমাণ ইউমিন পুকুরের পানির সাথে মিশিয়ে সমানভাবে ছিটিয়ে দিন।
- LSS (লো স্যালিনিটি সিন্ড্রোম)-এর জন্য প্রয়োজনীয় পরিমান ইউমিন খাবারের সাথে মিশিয়ে প্রয়োগ করুন। অথবা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য্য।
সতর্কতাঃ
সরাসরি সূর্যালোক থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।